বাংলাদেশ

ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব শেষ মুহূর্তে বন্ধ করে দিল প্রশাসন

  • 1:59 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- ফরিদপুরের বহুল পরিচিত ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের নির্দেশে আয়োজনটি বন্ধ করতে বাধ্য হন আয়োজকেরা। আকস্মিক এ সিদ্ধান্তে আয়োজকসহ সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্ট ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই ঘুড়ি উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

ফরিদপুর সিটি অর্গানাইজেশনের সভাপতি এবং ঘুড়ি উৎসব আয়োজন কমিটির সভাপতি মো. ইমদাদ হাসান বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা ঘুড়ি উৎসবটি স্থগিত করতে বাধ্য হয়েছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত আমাদের জন্য যেমন হতাশাজনক, তেমনি শহরবাসীর জন্যও দুঃখজনক।

এদিকে শনিবার সকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস উৎসব স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান সময়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত ঘুড়ি উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফরিদপুরের ঘুড়ি উৎসব কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয়; এটি গ্রামীণ সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিবছর এ উৎসবকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়। এ বছর উৎসব স্থগিত হওয়ায় সেই আনন্দ থেকে বঞ্চিত হলো ফরিদপুরবাসী।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au