আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদির কবরস্থান এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর এ কে এম শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার হাদির কবর জিয়ারতের সময় ওই শিক্ষক তারেক রহমানকে উদ্দেশ করে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বিষয়টি লক্ষ্য করে তাকে আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। মোনাজাত শেষে তিনি পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। ঘটনার পর কিছু সময় কবরস্থান এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au