সংস্কার ছাড়া নিম্ন প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে পারবে না বাংলাদেশ
প্রয়োজনীয় অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার না হলে বাংলাদেশ দীর্ঘদিন নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটে আটকে থাকতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা…
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে এবং প্রক্রিয়াটি নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।
এর আগে একই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গত রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার একটি মনোনয়নপত্র উত্তোলন করেন। পরদিন সোমবার (২২ ডিসেম্বর) গাবতলী ও শাজাহানপুর উপজেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকেও আলাদাভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে মোর্শেদ মিল্টন বলেন, দলীয় নির্দেশনার অংশ হিসেবেই আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তী করণীয় সম্পর্কে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।
এদিকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বিষয়টি জানার পর তিনি মোর্শেদ মিল্টনের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রেজাউল করিম বাদশা আরও বলেন, কেন্দ্র থেকে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। যদি খালেদা জিয়া নিজে এই আসন থেকে মনোনয়নপত্র জমা না দেন, সে ক্ষেত্রে মোর্শেদ মিল্টন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন।
বগুড়া-৭ আসন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থীতা ও বিকল্প প্রস্তুতি ঘিরে স্থানীয় রাজনীতিতে এরই মধ্যে আলোচনার তীব্রতা বেড়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au