বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার কিছুই করেনি, এটাই হচ্ছে সত্য: কামাল আহমেদ

  • 3:43 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ জানিয়েছেন, ৯ মাস পেরিয়ে গেলেও কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “আমাদের যে কোনো প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, এমন কথা আমি বলতে পারছি না। এ জন্য আমি দুঃখিত।”

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। কামাল আহমেদ বলেন, “উপদেষ্টার ঘাড়ে হয়তো দোষ চাপানো যায় না; কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে। তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও জানান, ২২ মার্চ কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছিল। উপদেষ্টা তখন আশু বাস্তবায়নযোগ্য সুপারিশের একটি আলাদা তালিকা তৈরির জন্য বলেছিলেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তালিকা জমা দেওয়া হলেও, অন্তর্বর্তী সরকার তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তথ্য মন্ত্রণালয় কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের ব্যস্ততার কারণে সুপারিশগুলোর বাস্তবায়ন বন্ধ রয়েছে।

কামাল আহমেদ বিশেষ করে উল্লেখ করেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একীভূত করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার সুপারিশও সরকার বাস্তবায়ন করতে পারেনি।

সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ার, চেয়ারম্যান রেজোয়ানুল হক, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, সাংবাদিক তালাত মামুন, ইলিয়াস হোসেন, মিল্টন আনোয়ার ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি মো. আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au