Uncategorized

সমঝোতা ভেস্তে, ব্লেক বনাম জাস্টিন মামলা বিচারে

  • 8:33 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- এক বছরের বেশি সময় ধরে আলোচনায় হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মামলা। যৌন নিপীড়নের অভিযোগে এই অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন অভিনেত্রী। আদালত-নির্দেশিত মধ্যস্থতায় গত বুধবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে উপস্থিত হয়ে সারা দিনের বৈঠক শেষে শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝতায় পৌঁছতে পারেনি।

এ নিয়ে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান গণমাধ্যমকে জানান, কোনো সমঝোতা হয়নি। ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা একেবারে নেই—এমন নয়, তবে মামলাটি বিচারে গড়ানোর সম্ভাবনাই বেশি। ‘আমরা মনে করি মামলাটি বিচারে গড়াবে। আমরা তার জন্য প্রস্তুত,’ বলেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং সেটে বালডোনি তাকে যৌন হয়রানি করেন। অভিযোগ জানানোর পর বালডোনি তার পিআর টিমের মাধ্যমে লাইভলির বিরুদ্ধে বদনাম ছড়ানোর প্রচারণা চালান বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ আগামী ১৮ মে নির্ধারিত হয়েছে।

অন্যদিকে বালডোনির পক্ষ থেকে সামারি জাজমেন্টের আবেদন করা হয়েছে। বিচারক লুইস লিম্যান এখন বিবেচনা করছেন—বিচারের আগেই লাইভলির অভিযোগ পুরোপুরি অথবা আংশিকভাবে খারিজ করা হবে কিনা। আবেদনে দাবি করা হয়েছে, অভিযোগগুলো মূলত ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষের বিষয়, যা আইনি দৃষ্টিতে যৌন হয়রানির মানদণ্ড পূরণ করে না।

তবে লাইভলির আইনজীবীদের দাবি, সেটে বালডোনির এই আচরণ নতুন কিছু নয়। এ নিয়ে অন্যান্য অভিনেতারাও তাকে নিয়ে অভিযোগ তুলেছেন। তাদের মতে, অভিযোগগুলো গুরুতর এবং বিষয়টি জুরির মাধ্যমে বিচার হওয়াই যথাযথ হবে।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

ফারুক ওয়াসিফ, আপনিও!

মেলবোর্ন, ৫ মার্চ- দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ লেখক, কলামিস্ট ও সাংবাদিক হিসেবে ফারুক ওয়াসিফ দীর্ঘদিন ধরেই পরিচিত। ব্যক্তি পর্যায়ের দুর্নীতি কীভাবে রাষ্ট্রের ভিত নষ্ট করে, অর্থনীতি…

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, দাবি পেন্টাগনের

মেলবোর্ন, ৫ মার্চ- ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করেছেন, ওই…

ভারত মহাসাগরে টর্পেডো হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবির দাবি যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ০৫ মার্চ-  ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ টর্পেডোর আঘাতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্য অনুযায়ী,…

সিডনি যেন পরিণত হয়েছে ফুটবলের৷ নগরীতে

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি নারী এশিয়ান কাপকে সামনে রেখে পারামাট্টা নদীতে বসানো হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি…

ফের অদ্ভুত পোশাক, জামা কেটে কেক খাওয়ালেন উরফি

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- লাইমলাইটে থাকতে গেলে ঠিক কী করতে হয়, তা ভালো করেই জানেন মিডিয়া ব্যক্তিত্ব ও টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। কোনো সিনেমায় অভিনয় না…

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ইসরায়েলসহ চার দেশে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইসরায়েল, জর্ডান, লেবানন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au