বিশ্ব

লেবার পার্টিতে নেতৃত্ব সংকট তীব্র

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ভবিষ্যত কি

  • 1:48 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং–এর পদত্যাগকে ঘিরে। তার আকস্মিক পদত্যাগের ঘটনায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পর এমন পরিস্থিতি লেবার পার্টিকে গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়ে ওয়েস স্ট্রিটিং বলেন, কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে সাম্প্রতিক নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির প্রধান কারণ প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা হ্রাস।

৪৩ বছর বয়সী এই নেতা লিখেছেন, “এখন এটি পরিষ্কার যে আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দিতে পারবেন না।” একই সঙ্গে তিনি দলের এমপি ও শ্রমিক ইউনিয়নগুলোর প্রতি নতুন নেতৃত্ব নিয়ে “গঠনমূলক বিতর্ক” শুরুর আহ্বান জানান।

যদিও স্ট্রিটিং আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ জানাননি, তবুও তার বক্তব্যকে স্টারমারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের রাজনৈতিক নিয়ম অনুযায়ী, নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে অন্তত ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন হয়। তবে স্ট্রিটিংয়ের কাছে সেই সমর্থন রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

স্ট্রিটিংয়ের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই লেবার এমপি জশ সাইমন্স নিজের সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম–এর পার্লামেন্টে ফিরে এসে নেতৃত্বের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াচ্ছেন।

এক্সে দেওয়া পোস্টে জশ সাইমন্স লেখেন, “আমি আমার নির্বাচনি এলাকার মানুষ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পদত্যাগ করছি। আমি চাই অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে ফিরে এসে দেশকে কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে নিতে পারেন।”

তার পদত্যাগের ফলে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পরে অ্যান্ডি বার্নহামও নিশ্চিত করেন, তিনি দলের অনুমতি নিয়ে ওই নির্বাচনে অংশ নিতে চান।

এদিকে, সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে অ্যাঞ্জেলা রেনার–এর নামও। আবাসন করসংক্রান্ত জটিলতায় আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও সম্প্রতি কর কর্তৃপক্ষ তাকে নির্দোষ ঘোষণা করেছে। এর ফলে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিযোগিতায় তার অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বর্তমানে লেবার পার্টির ভেতরে চাপ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে চারজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন এবং ৮০ জনের বেশি এমপি স্টারমারের পদত্যাগ অথবা সরে দাঁড়ানোর সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছেন।

তবে সংকটের মধ্যেও কিয়ার স্টারমার এখনই সরে দাঁড়াচ্ছেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি দেশ পরিচালনায় মনোযোগী এবং পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

স্ট্রিটিংয়ের পদত্যাগের পর নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জেমস মারে–কে নিয়োগ দিয়েছেন স্টারমার। একই সঙ্গে ট্রেজারির চিফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লুসি রিগবি–কে।

স্টারমার এক চিঠিতে স্ট্রিটিংকে লেখেন, “মন্ত্রিসভায় আপনাকে আর না পাওয়ায় আমি সত্যিই ব্যথিত। আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে এবং গত নির্বাচনে ভোটাররা যে বিশৃঙ্খলা প্রত্যাখ্যান করেছিল, তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।”

গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে কট্টর ডানপন্থী নাইজেল ফারাজ–সমর্থিত রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টির কাছে বড় ব্যবধানে হারে লেবার পার্টি। পাশাপাশি ওয়েলস পার্লামেন্টের নিয়ন্ত্রণও হারায় দলটি। এতে স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় অসন্তোষ আরও বেড়ে যায়।

যদিও অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস–সহ লেবার পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এখনো স্টারমারের পাশে রয়েছেন। রিভস সতর্ক করে বলেছেন, নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দল দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে এবং অর্থনীতিও এতে ক্ষতিগ্রস্ত হবে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au