বিশ্ব

মার্কিন বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ৫০

  • 4:01 pm - July 19, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
মার্কিন বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ৫০।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে পৌঁছেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নতুন দফার এই হামলার মধ্যে রোববার ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একই সময়ে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেহর নিউজ এজেন্সি জানায়, কেশমের কাছে একটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ভোর ৪টার কিছু আগে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসের বিভিন্ন এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার পরপরই ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ইরানের বান্দার খামির শহরে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ইরানি কিশোরী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, নিহত দুই কিশোরীর নাম সোগান্দ দার্দমান্দ ও ফাতেমা জাহরা আকবারি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফার বিমান অভিযান শুরু হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক হামলার জবাব দেওয়া।

সেন্টকম আরও দাবি করেছে, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। ওই ঘটনার পরই ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত মার্কিন হামলায় হতাহতের সরকারি পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au