বাংলাদেশ

ভার্চ্যুয়ালি অডিও বার্তা

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন শেখ হাসিনা

  • 1:42 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি স্থিতিশীল বাংলাদেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের নৈতিক ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (৫ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল গণমাধ্যমের সামনে তাঁর প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এ সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও কূটনৈতিক সমর্থন প্রয়োজন।

২০২৪ সালের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আন্দোলনটিকে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তাঁর দাবি, আন্দোলনের মূল উদ্দেশ্যকে ভিন্ন দিকে প্রবাহিত করে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ক্ষমতার পরিবর্তনের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে কোনোভাবেই একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে।

দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বলেন, উপযুক্ত সময় এলে তিনি বাংলাদেশে ফিরে জনগণের পাশে দাঁড়াবেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, এসব মামলার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত। সম্ভাব্য সাজা বা আইনি প্রক্রিয়ার ভয় তাঁকে জনগণের প্রতি দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার এই বক্তব্যের আগে অনুষ্ঠানটি নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, এটি একটি বেসরকারি গণমাধ্যম সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অনুষ্ঠানে ব্যক্ত করা কোনো মতামতের দায় বা সমর্থনও ভারত সরকারের নয় বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্রঃ এএনআই

এই শাখার আরও খবর

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au