বাংলাদেশ

‘পরবর্তী সন্ত্রাসীদের উৎস হতে পারে বাংলাদেশ’: সজীব ওয়াজেদ জয়

  • 3:12 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
​সজীব ওয়াজেদ জয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ এখন একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যতে ভারতের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।

বুধবার (৫ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি ঘটেছে। তাঁর ভাষায়, “বাংলাদেশ এখন আর ব্যর্থতার পথে থাকা রাষ্ট্র নয়, এটি ইতোমধ্যেই একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।” তিনি দাবি করেন, বর্তমানে দেশে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কার্যত অনুপস্থিত।

অনুষ্ঠানকে ঘিরে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলেন জয়। তিনি বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রধান টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রগুলোকে অনুষ্ঠানটি কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদন প্রচার না করার নির্দেশ দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

ভারতের নিরাপত্তার প্রসঙ্গ তুলে জয় বলেন, ভারতের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত যে, দেশটির পূর্ব সীমান্তে বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হচ্ছে। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দণ্ডিত হয়ে কারাগারে থাকা শত শত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে হিযবুত তাহরীরসহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও বলেন, “এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বিশ্বের পরবর্তী সন্ত্রাসীদের উৎস হবে বাংলাদেশ।”

একই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরবর্তীতে সেটিকে একটি সংগঠিত রাজনৈতিক অভিযানে রূপ দেওয়া হয়, যার লক্ষ্য ছিল সরকার পরিবর্তন। তাঁর ভাষায়, এটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না; বরং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি সহিংস রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছিল।

অনুষ্ঠিতে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও কামনা করেন।

এই শাখার আরও খবর

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au