বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীর ‘সবুজ ফুসফুস’

  • 1:58 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার

বিশ্বের সবচেয়ে দুর্গম ও ঘন বৃষ্টি-অরণ্যগুলোর কার্বন মজুত ও পরিবেশগত অবস্থা এবার মহাকাশ থেকেই পরিমাপ করা হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা) পরিচালিত ‘বায়োমাস’ নামের একটি মহাকাশযান চলতি এপ্রিলের শেষে ফ্রেঞ্চ গায়ানার কুরু থেকে উৎক্ষেপণ করা হবে।

এই ১.২৫ টনের উপগ্রহটিতে বিশেষ ধরনের পি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার সংযুক্ত রয়েছে। এটা পৃথিবীর ৬০০ কিলোমিটার ওপরে থেকে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যের মধ্য দিয়ে প্রবেশ করে ভূপৃষ্ঠ পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে প্রথমবারের মতো এই বনাঞ্চলের তিন-মাত্রিক (থ্রিডি) মানচিত্র তৈরি সম্ভব হবে।

বায়োমাস আগামী পাঁচ বছর ধরে গোপন বনভূমির গঠন, জীববৈচিত্র্য হার, ও কার্বন মজুদের পরিমাণ পরিমাপ করবে।

গবেষকদের মতে, পৃথিবীর ‘সবুজ ফুসফুস’ নামে পরিচিত এই বনাঞ্চল বছরে প্রায় ৮০০ কোটি টন কার্বন শোষণ করে। কিন্তু বন উজাড়ের কারণে সেই কার্বন আবার বাতাসে ফিরে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে।

ইসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় বিশ্লেষণ করে ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দেওয়া যাবে। প্রকল্প বিজ্ঞানী অধ্যাপক শন কুইগান বলেন, আমরা কার্যত বনভূমি ওজন করব এবং সেই ওজনের অন্তত অর্ধেক কার্বন আমাদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au