বিশ্ব

ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়ে হুথি নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের

  • 6:43 pm - May 17, 2025
  • পঠিত হয়েছে:৭৬১ বার
বিমান হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ১৭ মে— ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত দুটি বন্দর লক্ষ্য করে শুক্রবার (১৬ মে) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হুতি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান চালানো হয়। একইসঙ্গে হুথিরা না থামলে তাদের নেতাদের হত্যার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অভিযানে মোট ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হোদেইদা ও সালিফ বন্দরে প্রায় ৩৫টি বোমা নিক্ষেপ করে। হামলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। অভিযানে বিমান রিফুয়েলার ও নজরদারি বিমানও অংশ নেয়।

এই সপ্তাহের শুরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পশ্চিম ইয়েমেনের হোদেইদা, সালিফ ও রাস ইসা—এই তিনটি বন্দর থেকে সাধারণ জনগণকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল। তবে শুক্রবারের হামলায় রাস ইসা বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি।

হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিও হোদেইদা ও সালিফ বন্দরে ইসরায়েলি হামলার খবর নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয়, এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলা এমন সময়ে ঘটল যখন চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথি বিদ্রোহীদের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর হামলা বন্ধ করে এবং হুতিরাও রেড সি অঞ্চলে মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হয়।

তবে ইসরায়েল এই চুক্তির অংশ ছিল না। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহেই ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘এই হামলা কেবল শুরু। হুথিদের হামলার পেছনে রয়েছে ইরান।’

তিনি আরও বলেন, আমরা চুপচাপ বসে থাকব না। হুথিদের পক্ষ থেকে আমাদের ওপর হামলা হলে, আমরা তাদের নেতৃত্ব এবং সব ধরনের অবকাঠামো ধ্বংস করে জবাব দেব।

আইডিএফ জানিয়েছে যে এই হামলার উদ্দেশ্য ‘হুথিদের সন্ত্রাসী ক্ষমতার ক্ষতি আরও গভীর করা’ এবং বন্দরগুলিকে ‘নিরপেক্ষ’ করা, যাতে গোষ্ঠীটি আর ইরানি অস্ত্র আনতে না পারে।

সামরিক বাহিনী অনুমান করেছে যে, বন্দরগুলি পুনরুদ্ধার করতে হুথিদের প্রায় এক মাস সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত, তারা সেখানে ৮০ মিটারের বেশি লম্বা জাহাজ নোঙ্গর করতে পারবে না।

হামলার সময় ইসরায়েলি বিমান বাহিনীর ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির একত্রিত হয়েছিলেন।

এক বিবৃতিতে কাটজ হুমকি দিয়েছেন, যদি ইরান-সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর গুলিবর্ষণ অব্যাহত রাখে, তাহলে হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথিকে হত্যা করা হবে।

তিনি বলেন, “আমরা যেমন বলেছি, যদি হুথিরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তাহলে তারা যন্ত্রণাদায়ক আঘাত ভোগ করবে। আমরা সন্ত্রাসী প্রধানকেও আঘাত করব, ঠিক যেমন আমরা গাজায় দেইফ এবং সিনওয়ারদের ওপর, বৈরুতে নাসরাল্লাহকে এবং তেহরানে হানিয়াহকে আঘাত করেছিলাম।”

এই শাখার আরও খবর

জ্বালানী ট্যাংকারসহ হরমুজ প্রণালিতে আটকা দুই হাজারের বেশি জাহাজ

মেলবোর্ন, ৩ এপ্রিল- ইরানের হরমুজ প্রণালি অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। এর মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী…

যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কে চাপে অস্ট্রেলিয়ার ওষুধশিল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে উৎপাদিত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা অস্ট্রেলিয়ার ফার্মাসিউটিক্যাল শিল্পে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নতুন এই…

মার্কিন সেনাপ্রধানকে পদত্যাগের নির্দেশ, ইরানের সর্বোচ্চ সেতুতে ভয়াবহ হামলা

মেলবোর্ন, ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত নতুন মোড় নিয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রশাসন দেশটির সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, আর্মি চিফ অব স্টাফ জেনারেল…

আজ হনুমান জয়ন্তী: ভক্তি, শক্তি ও আধ্যাত্মিকতার মহোৎসব

মেলবোর্ন, ২ এপ্রিল- আজ ২ এপ্রিল সারা বিশ্বে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী ২০২৬। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র,…

আজহারীকে অস্ট্রেলিয়া থেকে স্থায়ীভাবে বহিষ্কার: আর কখনো অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না

মেলবোর্ন, ২ এপ্রিল: অস্ট্রেলিয়া সরকার মৌলবাদী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বহিষ্কার করেছে এবং তাকে স্থায়ীভাবে পুনরায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী…

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সার সংকটে চাপে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কৃষক

মেলবোর্ন, ২ এপ্রিল- দক্ষিণ এশিয়াজুড়ে বপন মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সার সংকট ও দামের ঊর্ধ্বগতি কৃষকদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। দূরের যুদ্ধ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au